আসিফ-মাহফুজের অনুসারীদের বাধায় আটকে গেল নতুন জোট

by Fatih Work

তৃতীয় জোট গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নির্বাহী কাউন্সিলের বৈঠকে অনেক সদস্য জোটে যাওয়ার বিরোধিতা করেন। এনসিপি থেকে বেরিয়ে যাওয়া নেতাদের নিয়ে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ কোনো জোটে থাকলে সে জোটে যাওয়ার বিরোধিতা করেন এই নেতারা।

দলটির সূত্রে জানা গেছে, নির্বাহী কাউন্সিলে যেসব সদস্য নতুন জোটে যাওয়ার বিরোধিতা করেন তারা প্রায় সকলেই দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অনুসারী।

বিজ্ঞাপন
banner

গতকাল বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে ৪ ঘণ্টা ধরে এনসিপির নির্বাহী কাউন্সিলের সভা হয়। ৫১ সদস্যের নির্বাহী কাউন্সিলের অধিকাংশ সদস্য সভায় অংশ নেন।

এনসিপি বিএনপির নেতৃত্বাধীন জোটে যাবে না তৃতীয় জোটে যাবে, তা নিয়ে কিছুদিন থেকে দলের মধ্যে নানামুখী দ্বন্দ্ব চলছে। এমন খবরও ছড়িয়ে পড়েছে যে, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম বিএনপির জোট থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও গণঅধিকার পরিষদ নিয়ে সম্ভাব্য একটি নির্বাচনি জোট গঠনের আলোচনা চলছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ তার অনুসারীরা চান তৃতীয় জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করতে। কিন্তু এমন চিন্তার বিরোধিতা করছেন দলের আরেক অংশ। যারা দুই উপদেষ্টার অনুসারী এবং বিএনপির সঙ্গে তারা জোট গঠনে অধিক আগ্রহী।

অপরদিকে জোট গঠন নিয়ে দলের মধ্যে বিরোধ ও সিদ্ধান্তহীনতার কারণে নির্ধারিত সাংবাদিক সম্মেলন আসেনি এনসিপি নেতারা।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222