60
আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি।
রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। আমি আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তাকে আমরা স্বাগত জানাচ্ছি।
এআইএল/
