আপনাদের কখনো ছেড়ে যাবো না, প্রয়োজনে শিবপুরবাসীর জন্য জীবনও দেব: মাওলানা রাকীবুল ইসলাম

শিবপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

by Nur Alam Khan

নিজস্ব প্রতিবেদক >>>

বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন
banner

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ও নরসিংদী–৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা রাকীবুল ইসলাম। তিনি বলেন, “শিবপুরের মানুষের জন্য প্রয়োজনে আমি আমার জীবনও বিসর্জন দিয়ে দেব। ক্ষমতা দখল আমাদের উদ্দেশ্য নয়, আমাদের লক্ষ্য মানুষের সেবা করা।”

তিনি সংগঠনের প্রতিষ্ঠা, ত্যাগ ও আদর্শিক সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকেই খেলাফত মজলিস দেশের সংকটময় সময়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতের স্বৈরাচারী শাসনামলে সংগঠনের নেতা–কর্মীদের ওপর জুলুম-নির্যাতনের কথাও তিনি স্মরণ করেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমীরে মজলিসের নির্দেশে জীবন বাজি রেখে মাঠে নেমেছিলাম। আন্দোলনের এক পর্যায়ে বুলেটবিদ্ধ হলেও পিছু হটি নাই।”

শিবপুরের দীর্ঘদিনের অবহেলা ও অনুন্নয়নের চিত্র তুলে ধরে রাকীবুল ইসলাম বলেন, “৫৪ বছর ধরে শিবপুরের মানুষ প্রতারিত হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিরা রাজধানীতে গিয়ে ভোগ-বিলাসে মত্ত থেকেছেন।” তিনি অভিযোগ করেন, উপজেলার প্রায় প্রতিটি সেক্টরে দুর্নীতি দুঃসহ আকার ধারণ করেছে এবং রাস্তাঘাট সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

তিনি আরও বলেন, “শিবপুরের এই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণ এখন সময়ের দাবি। জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি—আপনাদের কখনো ছেড়ে যাবো না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার মাহমুদ এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম।

এছাড়া বক্তব্য রাখেন শিবপুর উপজেলা শাখার সহসভাপতি কারী সানাউল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন রাসুলপুরী, সহসাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন পাঠান, যুব মজলিস শিবপুর উপজেলা সভাপতি মুফতি রহমতুল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।

স্থানীয় শিক্ষক, আলেম-ওলামা এবং সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানস্থল জনসমুদ্রে রূপ নেয়।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222