বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সংযুক্ত আরব আমিরাতের

by amirulislamluqman20@gmail.com

আর্টন ক্যাপিটাল ২০২৫ সালের গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করেছে, যেখানে বিশ্বব্যাপী সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশগুলোর র‌্যাংকিং তুলে ধরা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ বছরও এক মুসলিম দেশ সবাইকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে—যার নাগরিকরা বিশ্বের ১৭৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। বিশেষজ্ঞদের মতে, এতগুলো দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাওয়া ওই দেশের নাগরিকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল ও শান্তিপূর্ণ হওয়ার প্রমাণ দেয়।

বিজ্ঞাপন
banner

র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিনিয়োগবান্ধব পরিবেশ, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের কারণে টানা সপ্তম বছরের মতো প্রথম স্থান ধরে রেখেছে দেশটি।

এমনকি কোভিড–১৯ মহামারির সময় বিশ্বব্যাপী কঠোর বিধিনিষেধে বহু দেশের পাসপোর্ট শক্তি কমে গেলেও, ইউএই প্রায় অক্ষত ছিল।

এ বছরের তালিকায় সিঙ্গাপুর বিস্ময়কর উন্নতি দেখিয়েছে। গতবারের ৩০তম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, যেখানে স্পেনও যৌথভাবে রয়েছে। এই দুই দেশের নাগরিকরা ১৭৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।

তৃতীয় স্থানে রয়েছে ১০টি দেশ, যাদের নাগরিকদের জন্য ১৭৪ দেশে ভিসা–ফ্রি প্রবেশাধিকার রয়েছে।

অন্যদিকে সবচেয়ে দুর্বল পাসপোর্টের তালিকায় নিচের দিকে রয়েছে—ক্রম অনুযায়ী আফগানিস্তান, সিরিয়া ও ইরাক। এর পরের অবস্থানে রয়েছে পাকিস্তান, যার পাসপোর্টধারীরা মাত্র ৪৫টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

এর বিপরীতে ইয়েমেন, বাংলাদেশ, উত্তর কোরিয়া, ফিলিস্তিন এবং ইরিত্রিয়া তাদের আগের অবস্থানের তুলনায় উন্নতি করেছে। ভারতের অবস্থান এই সূচকে ৬৯তম।

সূত্র: খালিজ টাইমস ও এক্সপ্রেস নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222