ভেনেজুয়েলা উপকূলে আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

by Fatih Work

ভেনেজুয়েলা উপকূল থেকে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
banner

নোয়েম বলেন, মাদক ও সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ এবং চোরাচালান রোধে যুক্তরাষ্ট্রের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেলের অবৈধ পরিবহন ঠেকাতে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার দাবি, এই তেল ব্যবহার করে অঞ্চলে মাদকসন্ত্রাসে অর্থ জোগান দেওয়া হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘চুরি ও জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছে ভেনেজুয়েলা সরকার। এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে।

এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ ও সেখান থেকে বের হওয়া নিষেধাজ্ঞাভুক্ত সব তেলবাহী জাহাজের ওপর পূর্ণাঙ্গ অবরোধ আরোপের নির্দেশ দেন।

পেন্টাগনের সহায়তায় ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা জাহাজটি আটক করে মার্কিন কোস্ট গার্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, প্রয়োজনীয় অনুমতি নিয়ে জাহাজে প্রবেশ করে তল্লাশি চালানো হয়।

উল্লেখ্য, দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ভেনেজুয়েলার কাছাকাছি এলাকা থেকে এটি দ্বিতীয়বারের মতো তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222