রাজধানীর কুর্মিটোলা সড়কের পূর্ব পাশে যানবাহন চলাচল বন্ধ

by Fatih Work

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাব সড়কের পূর্ব অংশে আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে সড়কের পশ্চিম পাশ দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুর্মিটোলা গলফ ক্লাব থেকে পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত সড়কের পূর্ব পাশের লেন বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তার আগমনকে স্মরণীয় করে রাখতে জুলাই এক্সপ্রেস সড়ক, যা সাধারণভাবে ৩০০ ফিট সড়ক নামে পরিচিত, সেখানে নির্মাণ করা হয়েছে একটি বিশাল সংবর্ধনা মঞ্চ। এ উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আবেগ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন। বিমানবন্দর থেকে তিনি বনানী ও কাকলী হয়ে সরাসরি সংবর্ধনা মঞ্চে যাবেন।

সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে স্থাপন করা হয়েছে নিরাপত্তা চৌকি এবং নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222