সিলেটে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান

by Abid

তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ১০টার আগে সিলেটে অবতরণ করেছে। প্রায় এক ঘণ্টা স্থায়ী গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বিমানটি সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। অনুমানিক ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমান।

বিমানবন্দর থেকে তারেক রহমান সভাস্থলে পৌঁছানোর রুটও ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, রানওয়ে থেকে ভিআইপি গেট হয়ে ৮ নম্বর গেট অতিক্রম করে বেবিচক ভবনের পাশে বাম দিকে মোড় নিয়ে জসীমউদ্দীনে ইউ-টার্ন নেওয়া হবে, এরপর বিমানবন্দর স্টেশন হয়ে খিলক্ষেত ফ্লাইওভার পার হয়ে ৩০০ ফিট সড়কের সভাস্থলে পৌঁছানো হবে। ৮ নম্বর গেট এবং ক্যান্টিন গেটে দুটি মিডিয়া বুথ থাকবে। সংবাদকর্মীদের বিমানবন্দর এলাকায় প্রবেশের জন্য মিডিয়া পাস বাধ্যতামূলক।

বিজ্ঞাপন
banner

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222