সমঝোতা বাড়ছে, গুজব থামান : আট দল নিয়ে দুই নেতার বক্তব্য

by hsnalmahmud@gmail.com

আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>

জামায়াত নেতৃত্বাধীন আট দলের রাজনৈতিক সমঝোতার পরিসর আরও বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছেন জামায়াত নেতা ও বগুড়া-৩ আসনের এমপি প্রার্থী নুর মোহাম্মদ। একই সঙ্গে আট দলের সমঝোতা নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারূফ।

বিজ্ঞাপন
banner

নুর মোহাম্মদ বলেন, ‘দম ধরে রাখুন, শান্ত থাকুন। আট দলের সমঝোতার স্পেস আরও বড় হচ্ছে। এনসিপি, এবি পার্টিসহ আরও কয়েকটি দল সমঝোতার অংশীদার হচ্ছে ইনশাআল্লাহ। আট দলের মধ্যে কোনো টানাপোড়েন নেই।’

তিনি আরও বলেন, ‘সমঝোতার স্বার্থে সব দলই স্যাক্রিফাইস করছে। কোনো দল বাড়াবাড়ি করেনি, এখনও করছে না।’

আসন বণ্টন নিয়ে চলমান নানা আলোচনা ও গুজব প্রসঙ্গে তিনি বলেন, “ইসলামী আন্দোলন ১৫০ সিট চায়, খেলাফত মজলিস ৩০ সিট চায়, সব দল মিলে ৩৪৫ আসন চায়—এসব ভুয়া আলাপ। কেউ কাউকে আসন দিচ্ছে না। সবাই মিলে প্রতিটি আসনের সম্ভাব্য বিজয়ী প্রার্থী নির্ধারণ করছে।”

নুর মোহাম্মদ বলেন, ‘এই সমঝোতা কেবল রাজনৈতিক সমীকরণ নয়; এটি আগামী দিনের দেশের গতিধারা নির্ধারণের একটি সম্পর্ক। এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। ‘সামনে ব্রিলিয়ান্ট কিছু আসছে। সবাই কুল থাকুন, পজেটিভ থাকুন,’ — যোগ করেন তিনি।

এদিকে আট দলের সমঝোতা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারূফ

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেখা গেছে, আট দলের সমঝোতা সংক্রান্ত বিভিন্ন খবরে কেউ কেউ অপতথ্য, অসত্য তথ্য এবং টুইস্টিং ব্যবহার করছেন, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’

তিনি আরও বলেন, ‘আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করবো, জনগণ শতভাগ সত্য ও পেশাদার সংবাদ পাবে। দেশ-জাতি ও মানবতার স্বার্থে আপনাদের পেশাদারিত্ব আরও বেশি জরুরি।’

দুই নেতার বক্তব্য থেকে স্পষ্ট, আট দলের সমঝোতা এগোচ্ছে এবং এ বিষয়ে বিভ্রান্তি বা গুজবে কান না দিয়ে সত্য তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানানো হচ্ছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222