107
কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী সাহেবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্রে কোনো ত্রুটি না পাওয়ায় তা বৈধ বলে ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী বলেন, তিনি কুতুবদিয়া ও মহেশখালীর মানুষের কল্যাণে কাজ করতে চান এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
হাআমা/
