চট্টগ্রামে ইয়াবা আত্মসাতের অভিযোগ, ৮ পুলিশ বরখাস্ত

by Fatih Work

চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় পুলিশ চেকপোস্টে ১ লাখ ইয়াবা জব্দ করার পর তা আত্মসাতের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশ (সিএমপি)।

চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় পুলিশ চেকপোস্টে ১ লাখ ইয়াবা জব্দ করার পর তা আত্মসাতের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশ (সিএমপি)। মাদকদ্রব্য আত্মসাৎ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং বৈধ আদেশ অমান্যের অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন
banner

রবিবার (৪ জানুয়ারি) বিকেলে সিএমপি দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়ার স্বাক্ষরিত অফিস আদেশে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন–বাকলিয়া থানার এসআই মোহাম্মদ আল-আমিন সরকার, বর্তমানে কোতোয়ালি থানায় কর্মরত এসআই মোহাম্মদ আমির হোসেন, এএসআই সাইফুল আলম, এএসআই মো. জিয়াউর রহমান, এএসআই মো. সাদ্দাম হোসেন ও এএসআই এনামুল হক, কনস্টেবল মো. রাশেদুল হাসান ভূঞা এবং নারী কনস্টেবল উম্মে হাবিবা স্বপ্না।

অফিস আদেশে বলা হয়, গত ৮ ডিসেম্বর রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি এসি বাস শাহ আমানত সেতু এলাকায় পুলিশি তল্লাশির সময় কক্সবাজার জেলা পুলিশের কনস্টেবল মো. ইমতিয়াজ হোসেনের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে আনুমানিক ৮০ হাজার থেকে ১ লাখ ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবা যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আত্মসাৎ করেন এবং দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কনস্টেবল ইমতিয়াজ হোসেনকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে।

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তে বিষয়টি সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বরখাস্তকালীন সময়ে পুলিশ সদস্যদের দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করে নিয়মিত হাজিরা ও রোলকল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222