জুলাই গণঅভ্যূত্থানে অংশগ্রহণকারীদের অবশ্যই দায়মুক্তির অধিকার রয়েছে বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে আসিফ নজরুল বলেন, জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণ-অভ্যূত্থানকালে ফ্যসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে।
তিনি আরো বলেন, এ ধরনের আইন প্রনয়ন সম্পুর্ণ বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (বা গণ-অভ্যূত্থানে) জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে।
এআইএল/
