রেমিট্যান্স পৌঁছার দিন বা পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা নিশ্চিত করতে হবে বলে দেশের সব ব্যাংককে বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে এক নির্দেশনা দিয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। অবশ্য এ নির্দেশনার পূর্ণ বাস্তবায়নে ব্যাংকগুলোকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনার আওতায় অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে ইনওয়ার্ড রেমিট্যান্সের (অভ্যন্তরীণ প্রবাসী আয়) বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে গ্রাহককে জানাতে হবে। ব্যাংকিং সময়ের মধ্যে প্রাপ্ত রেমিট্যান্স একই কর্মদিবসে এবং ব্যাংকিং সময়ের পর প্রাপ্ত রেমিট্যান্স পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা করতে হবে।
এআইএল/
