ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী যোগ দিলেন ছাত্রদলে

by Fatih Work

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠানে তারা ছাত্রদলের সদস্য হন।

বিজ্ঞাপন
banner

নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, শিক্ষার্থীরা সামনে থেকে নেতৃত্ব না দিলে জুলাই গণঅভ্যুত্থান সম্ভব হতো না এবং ফ্যাসিস্ট সরকারের পতনও ঘটত না। সাহসিকতার সঙ্গে ছাত্ররাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আর পরবর্তীতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি নেপথ্যে থেকে তাদের সহায়তা করেছে। তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীরাও আন্দোলনে নীরবে অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়েছেন।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা নিয়ে আন্দোলন হয়েছিল, তা আজ ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে আবারও ফ্যাসিস্ট বাস্তবতা ফিরে আসছে বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে যেন ফ্যাসিস্টদের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।

অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, তার ভিত্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেই প্রস্তুত করেছেন। ২০২৩ সালের ১৩ জুলাই ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব রাষ্ট্রগঠনের জন্য সময়োপযোগী ও বাস্তবসম্মত।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান, সাবেক সহসভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মোহাইমিনুল আজবীন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন এবং ছাত্র সংগঠক সৈয়দ মোহাম্মদ আলী।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222