মধ্যপ্রাচ্যে তিন মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

by Fatih Work

মধ্যপ্রাচ্যে সক্রিয় মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার এ সংক্রান্ত সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানায় দেশটির পররাষ্ট্র দপ্তর।

বিজ্ঞাপন
banner

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, লেবাননে মুসলিম ব্রাদারহুডের শাখা হিসেবে পরিচিত ‘ইসলামিক গ্রুপ’ বা ‘আল-জামা আল-ইসলামিয়া’কে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সংগঠনটিকে অর্থায়ন বা যেকোনো ধরনের সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রের আইনে অপরাধ হিসেবে বিবেচিত হবে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ মুসলিম ব্রাদারহুডের জর্ডান ও মিসরের শাখার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব শাখা ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে আর্থিক, রাজনৈতিক ও লজিস্টিক সহায়তা দিয়ে আসছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, সহিংসতা ও অস্থিতিশীলতায় জড়িত মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখার বিরুদ্ধে এটি একটি দীর্ঘমেয়াদি অভিযানের সূচনা। তিনি জানান, এসব সংগঠনের অর্থের উৎস ও সম্পদ জব্দে যুক্তরাষ্ট্র সর্বাত্মক পদক্ষেপ নেবে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করে মুসলিম ব্রাদারহুডের নির্দিষ্ট শাখাগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গাজা যুদ্ধের সময় লেবাননের একটি শাখা ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপে জড়িত ছিল এবং জর্ডানে সংগঠনটির শীর্ষ নেতারা হামাসকে সক্রিয়ভাবে সহায়তা করেছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222