সোনারগাঁ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাত দলের সিএনজিতে আগুন, আটক ২

by Abid

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিতে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। এ সময় দুই ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ-থ ১১-৫২২৩ নম্বরের একটি সিএনজিতে করে একটি ডাকাতদল মহাসড়ক দিয়ে চলাচলরত পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা তাদের ধাওয়া দেন এবং শেষ পর্যন্ত আটক করেন।

পরে ক্ষুব্ধ জনতা ডাকাতদের ব্যবহৃত অটোরিকশাটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন ও ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক নামে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটক রবিন উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে এবং ফারুক চেঙ্গাকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জানান, অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222