আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>
ইসলামী আন্দোলনের সরে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষের কোনও ইন্ধন নেই, বরং বোঝাপড়ার ঘাটতি থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ফিরে আসার আশা ব্যক্ত করে মাওলানা মামুনুল হক বলেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পথে আমরা এক সাথে অনেক দিন চলেছি। তবে, চূড়ান্ত সময়ে এসে আমাদের ১১ দলের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিছু বিষয়েে একমত হতে না পারার কারণে গতকাল চূড়ান্ত ঘোষণা দিয়েছেন এককভাবে নির্বাচন করবেন। এ মুহূর্তে আমরা তাদের এ ঘোষণাটাকেই চূড়ান্ত মনে করছি। কাজেই এ মুহূর্তে আমরা সমঝোতার আশা আর রাখছি না। বাকি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই সে সূত্রে আমরা পথ চলতে চলতে আবার এক হয়েও যেতে পারি। পূণরায় যাতে মিলিত হতে পারি সে আশাও রাখছি।
তিনি বলেন, ইসলামী মূল্যবোধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে যে জোটের সূচনা হয়েছিল, আদর্শিক অবস্থান থেকে কেউ পিছপা হয়নি।
তিনি আরও বলেন, জোটের ভেতরে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করেই সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
হাআমা/
