‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ এডমিন জাহাঙ্গীর আটক

by Fatih Work

গোয়েন্দা সংস্থা জানায়, ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম পেইজের যৌথ এডমিন হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেপ্তার জাহাঙ্গীরের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরের শাহরাস্তি থেকে ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ ও চিতোষি পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, “জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে গত ২৩ জুন দক্ষিণ টামটা ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজারে কর্মকাণ্ড নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও সরকার বিরোধী বিক্ষোভ মিছিলসহকারে ভাঙচুর কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় শাহরাস্তি থানা পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতসহ সঙ্গীয় ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেন তালুকদার ওই মামলার ওয়ারেন্টভুক্ত একজন আসামি।”

ওসি আরও বলেন, “গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টায় সোশ্যাল মিডিয়ায় গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অভিযোগে ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চিতোষি পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।”

এদিকে চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা জানায়, “আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’’ টেলিগ্রাম পেজের যৌথ এডমিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেপ্তার জাহাঙ্গীরের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222