নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

by Abid

নির্বাচন-পূর্ব আচরণবিধি লঙ্ঘন অভিযোগে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনের বিএনপি-সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে শোকজ নোটিশ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পটুয়াখালীর দশমিনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয় থেকে নোটিশটি জারি করা হয়। অ্যাডভোকেট এনামুল হকের করা অভিযোগের ভিত্তিতে এ শোকজ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, নুরুল হক নুর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, যা নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর একাধিক ধারা লঙ্ঘনের শামিল।

এ ছাড়া ২৬ জানুয়ারি রাতে দশমিনার চরবোরহান এলাকার পাগলা বাজারে হাসান মামুনের নির্বাচনী অফিসে নুরের সমর্থকেরা ভাঙচুর চালান এবং কয়েকজনকে আহত করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে জবাব না দিলে আইনগত ব্যবস্থা ও নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানোর কথা জানানো হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222