পাকিস্তানের বেলুচিস্তানে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীদের আলাদা হামলায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় নিহত হয় ৩৭ সন্ত্রাসী ।
সন্ত্রাসীরা ১২টি স্থানে আলাদা আলাদা হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এখনো বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।
দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বলেছে, ভারতের মদতপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যরা বেলুচিস্তানজুড়ে ১২টি স্থানে হামলা চালিয়েছে। তিনি বলেন, সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের ফলে তাদের সব হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
সন্ত্রাসীদের ব্যর্থ করে দেওয়ায় নিরাপত্তা বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের অশুভ উদ্দেশ্য ব্যর্থ করে দেওয়া সাহসী সন্তানদের আমি সালাম জানাই।’
সূত্র: জিও নিউজ।
এআইএল/
