১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব

by Abid

ওমরাহ হজযাত্রীদের সেবায় অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার। বিশ্বজুড়ে ওমরাহ কার্যক্রম পরিচালনা করা প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

গত রোববার (১ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে জানানো হয়, ওমরাহ পালনে আসা পুণ্যার্থীদের জন্য প্রয়োজনীয় সেবা প্রদানে ব্যর্থতা এবং কর্মদক্ষতার ঘাটতির কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মূলত পর্যায়ক্রমিক মূল্যায়নের মাধ্যমে এই এজেন্সিগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। সেই পর্যবেক্ষণে সংস্থাগুলোর সেবার মান সন্তোষজনক না হওয়ায় তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে তাদের ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, এই পদক্ষেপটি মূলত ওমরাহ সেবার মান নিশ্চিত করার একটি অংশ। যদি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো অনুমোদিত মানদণ্ড পূরণে সক্ষম হয়, তবেই তাদের চুক্তি পুনরায় কার্যকর করা হবে। তবে এই সিদ্ধান্তের ফলে বর্তমানে ওমরাহ পালনরত বা যাদের কাছে ইতিমধ্যে বৈধ ভিসা ও বুকিং রয়েছে, সেইসব হজযাত্রীদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222