70
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে অ্যাপার্টমেন্ট ভবনের ৯ম তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন ৩ নাবালিকা বোন। অনলাইন গেমে আসক্তির বিরুদ্ধে তাদের বাবা-মা আপত্তি জানান। এরপর তারা আত্মহত্যা করেন।
আত্মহত্যা করা ৩ বোনের বয়স যথাক্রমে ১২, ১৪ ও ১৬ বছর। ৩ বোন একসঙ্গে সবকাজ করতেন বলে জানা গেছে।
কোভিড-১৯ মহামারির সময় তারা অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে পড়েন। তারা একটি অনলাইন টাস্ক-ভিত্তিক ‘কোরিয়ান লাভ গেম’ খেলতেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করছে।
সূত্র: এনডিটিভি।
এআইএল/
