পারমাণবিক ইস্যুতে ফের আলোচনার মধ্যেই ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের মন্তব্যকে বেপরোয়া বলে উড়িয়ে দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) তিনি সতর্ক করে দিয়েছেন বলেছেন, তেহরানে সামরিক হামলা করলে ওয়াশিংটনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। যাতে এমন মন্তব্য থেকে তিনি সরে আসবেন।
শীর্ষ কমান্ডার বলেন, ট্রাম্প যদি সত্যিই যুদ্ধ করতে চান, তাহলে তিনি কেন আলোচনার কথা বলছেন। একজন পরাশক্তির প্রতিনিধিত্বকারী প্রেসিডেন্টের মন্তব্য শোভনীয় নয় এবং তিনি এগুলোকে দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করেছেন।
মুসাভি জোর বলেন, ইরানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে ওয়াশিংটনকে একটি শিক্ষণীয় যুদ্ধের দিকে পরিচালিত করবে। পুরো বিশ্বে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। ট্রাম্প বিশ্ব মঞ্চে বোকামি করবে বলে মন্তব্য করবে না বিশ্বাস শীর্ষ কমান্ডারের।
সম্প্রীতি তেহরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে নতুন করেেএকটি রণতরী পাঠিয়েছেন ট্রাম্প। একইসঙ্গে ইরানের বর্তমান সরকার পরিবর্তনই হবে ‘সর্বোত্তম ঘটনা’ বলে মন্তব্য করেন।
এনআর/
