জামায়াতের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না: শিশির মনির

by Fatih Work

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা হিসেবে বরাদ্দ দেওয়া শুল্কমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না। দলের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এসব সুবিধা প্রত্যাখ্যান করার বিষয়টি পুনরায় নিশ্চিত করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানান। সকাল ৭টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, পূর্ব ঘোষণা অনুযায়ী জামায়াতের সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না। তিনি এ সিদ্ধান্তকে দলের নৈতিক ও আদর্শিক অবস্থানের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন
banner

দলীয় সূত্র জানায়, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ না করার এই সিদ্ধান্তের মাধ্যমে জামায়াত তাদের রাজনীতিতে স্বচ্ছতা, সংযম ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিতে চায়। একই সঙ্গে এটি সংসদে তাদের ভূমিকা ও রাজনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয় লাভ করে। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে সর্বোচ্চ ৬৮টি আসনে বিজয় অর্জন করে, যা দলটির ইতিহাসে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। জোটের অন্যান্য শরিকদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়ী হয়।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222