চলছে বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি

by Fatih Work

ভাষা আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত বাঙালির সাহিত্য-সংস্কৃতির সর্ববৃহৎ আয়োজন অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় এ বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই ১৫ মার্চ পর্যন্ত মেলা ঘিরে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে বিরাজ করছে বিশেষ উৎসাহ ও প্রত্যাশা। ২৬ ফেব্রুয়ারি দেওয়া হবে দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বইমেলার আয়োজন ঘিরে প্রাণবন্ত হয়ে ওঠে বাংলা একাডেমি প্রাঙ্গণ। তবে এবারের চিত্র ভিন্ন। নির্বাচনের কারণে এবার বইমেলা শুরু হচ্ছে দেরিতে।

বিজ্ঞাপন
banner

এদিকে, বাংলা ভাষা ও সাহিত্যকে ঘিরে দেশের সবচেয়ে বড় এই আয়োজন সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকেরা। এবার রমজান মাসে মেলা আয়োজন হওয়ায় থাকছে কিছুটা ভিন্নধর্মী ব্যবস্থাপনা।

সংশ্লিষ্টরা বলেন, মেলায় প্রায় ১১৫০টি স্টল থাকছে, যা আগে থেকে কিছুটা বেশি। তবে প্রতিবছর ফাল্গুনের দিনগুলোতে সবসময় ভিড় থাকে। ২১শে ফেব্রুয়ারির দিন এক বিশাল ক্রাউড দেখা যেত, সেটা এবার মিস হয়েছে। সরকারের গঠন ও অন্যান্য রাষ্ট্রীয় বিষয় মিলিয়ে এবার মেলা এখনও শুরু করা সম্ভব হয়নি।

তবে দেরিতে শুরু হলেও আয়োজকেরা আশা করছেন, মেলা শুরু হলেই বাংলা একাডেমি প্রাঙ্গণ ফিরে পাবে তার চেনা প্রাণচাঞ্চল্য। বাংলা একাডেমি প্রাঙ্গণ ভরে উঠবে বই, পাঠক আর লেখকদের পদচারণায়। মিলবে ভালো সাড়া।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222