১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, যেভাবে করবেন আবেদন

by hsnalmahmud@gmail.com

কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশের ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পাশেই কনস্টেবল পদে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৫ মার্চ, চলবে ৩১ মার্চ পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

  • বয়সসীমা: প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
  • বৈবাহিক অবস্থা: আবেদনকারীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা

  • উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।
  • উচ্চতা (মহিলা): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
  • ওজন: পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রেই ওজন তাদের উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে।
  • দৃষ্টিশক্তি: প্রার্থীদের চোখের দৃষ্টি অবশ্যই ৬/৬ হতে হবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222