উপমহাদেশের প্রখ্যাত আলেম, স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা এবং দারুল উলূম দেওবন্দের সাবেক শাইখুল হাদিস শাইখুল ইসলাম হজরত মাওলানা হোসাইন আহমদ মাদানী (রহ.)-এর সুযোগ্য সন্তান বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব হজরত মাওলানা সাইয়েদ আসজাদ মাদানী-এর বাংলাদেশ আগমন উপলক্ষে রাজধানীর আরজাবাদ মাদরাসায় সংবর্ধনা কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বাদ জোহর এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক,আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদদীন যাকারিয়া, জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা শামসুল আরেফিন খান সাদী,মাওলানা মাসউদুল করিম, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা লোকমান মাযহারী, মাওলানা রশীদ বিন ওয়াক্কাস,মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা নুর মোহাম্মদ কাসেমী, মাওলানা আখতারুজ্জামান,মাওলানা নাজমুল হাসান বিন নূরী, মুফতি নূরুল আলম ইসহাকী প্রমুখ।
সভায় অতিথির বাংলাদেশ সফরকে সফল, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ করতে বিভিন্ন উপকমিটি গঠন, দায়িত্ব বণ্টন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, সাইয়েদ আসজাদ মাদানীর বাংলাদেশ সফর আলেম-উলামা ও দ্বীনি অঙ্গনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর আগমন দুই দেশের উলামায়ে কেরামের পারস্পরিক সম্পর্ক, ইলমী ঐতিহ্য এবং দেওবন্দী চিন্তাধারার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে সংবর্ধনা অনুষ্ঠান সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান।
উল্লেখ্য যে, আওলাদে রাসূল হযরতুল আল্লাম সাইয়েদ আসজাদ মাদানী দামাত বারাকাতুহুম আগামী ৯ নভেম্বর ২০২৬ইং থেকে ১৯ নভেম্বর ২০২৬ইং পর্যন্ত সফর করবেন।
