শুক্রবার আফতাবনগর মাদরাসায় খতমে নবুওয়ত কনফারেন্স, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম

by Abid vs36

বিশেষ প্রতিনিধি, ঢাকা: খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আগামী ৭ আগস্ট (শুক্রবার) রাজধানীর আফতাবনগর মাদরাসায় একটি বিশাল ‘খতমে নবুওয়ত কনফারেন্স’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত এই কনফারেন্স চলবে।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নুমানীর। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য আল্লামা হাসান মাহমুদ রাজস্থানী। খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এই কনফারেন্সে সভাপতিত্ব করবেন।

সংগঠনের নায়েবে আমীর এবং আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মুহাম্মদ আলী কাসেমীর সার্বিক তত্ত্বাবধানে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

কনফারেন্সটি সফল ও সার্থক করে তুলতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন মুফতি মুহাম্মদ আলী কাসেমীসহ বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা। একই সঙ্গে দেশের সর্বস্তরের আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী এবং তাওহিদী জনসাধারণকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222