আজ আরজাবাদ মাদ্রাসায় বক্তব্য রাখবেন দেওবন্দের মুহতামিম

by Fatih Work

রাজধানীর মিরপুরস্থ জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ-এর উদ্যোগে আজ বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় জামিয়া আরজাবাদ মিলনায়তনে “আকাবিরে দেওবন্দের মানহাজের আলোকে আত্মশুদ্ধি ও আত্মগঠন” শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নসিহত ও দিকনির্দেশনা রাখবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত আলেম ও দারুল উলুম দেওবন্দের শূরা সদস্য মাওলানা হাসান মাহমুদ রাজস্থানি। এছাড়া ঐতিহ্যবাহী এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আয়োজক প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদদীন যাকারিয়া।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠান আয়োজন উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট) এক বিবৃতিতে মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদদীন যাকারিয়া বলেন, বর্তমান সময়ে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিক অবক্ষয়, আত্মিক শূন্যতা এবং মূল্যবোধের সংকট উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এমন বাস্তবতায় আকাবিরে দেওবন্দের আদর্শ ও মানহাজের আলোকে আত্মশুদ্ধি, চরিত্র গঠন এবং দ্বীনি মূল্যবোধে উজ্জীবিত হওয়ার গুরুত্ব তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। আত্মশুদ্ধি ও আত্মগঠনের মাধ্যমেই একটি আদর্শ ব্যক্তি এবং নৈতিক সমাজ গড়ে তোলা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইসলামী চিন্তাবিদ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন সাধারণ মানুষের ঈমান, আমল, আখলাক ও আত্মগঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222