শনিবার আফতাবনগর মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথি সালমান মানসুরপুরী

by hsnalmahmud@gmail.com

ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তা এবং সমকালীন বৈশ্বিক সংকট উত্তরণে সীরাতুন্নবী (সা.) চর্চার গুরুত্ব তুলে ধরতে রাজধানীর আফতাবনগর মাদ্রাসায় বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

‘ব্যক্তি সমাজ রাষ্ট্র গঠনে, সমকালীন বৈশ্বিক সংকট উত্তরণে সীরাতুন্নবী (সা.) চর্চার প্রয়োজনীয়তা’ শীর্ষক এ আলোচনা সভা আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার মাগরিব থেকে এশা পর্যন্ত আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা (আফতাবনগর মাদ্রাসা) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুফতি ও মুহাদ্দিস হযরত মাওলানা সাইয়্যিদ সালমান মানসুরপুরী (দা.বা.)।

সভায় সভাপতিত্ব করবেন আফতাবনগর মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মোহাম্মদ আলী (দা.বা.)।

আয়োজকরা জানান, বর্তমান বিশ্বে নৈতিক অবক্ষয়, সামাজিক অস্থিরতা, পারিবারিক সংকট, সহিংসতা ও নানা ধরনের মানবিক সমস্যার মধ্য দিয়ে মানুষ অতিবাহিত করছে। এ পরিস্থিতিতে মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও সীরাতের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনের পথনির্দেশনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলো নিয়েই সভায় বিস্তারিত আলোচনা হবে।

আলোচনা সভায় দেশবরেণ্য ওলামা-মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের এতে অংশগ্রহণের জন্য দ্বীনি দাওয়াত জানানো হয়েছে।

যাতায়াত: রামপুরা ব্রিজ থেকে মেরাদিয়া হয়ে সাঁকো পার হয়ে অথবা আফতাবনগর গেট থেকে রিকশাযোগে এম ব্লক মাদ্রাসায় যাওয়া যাবে। আলোচনা সভাটি আয়োজন করছে আফতাবনগর মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222