খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসম্মেলন অনুষ্ঠিত

by hsnalmahmud@gmail.com

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২৬) খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের উদ্যোগে আয়োজিত যশোরের আশরাফুল মাদারিস সতীঘাটা মাদরাসা প্রাঙ্গণে “তাহাফফুজে ফিকরে আকাবির মহাসম্মেলন” অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত উপমহাদেশের সর্বপ্রাচীন ও প্রধান ইসলামী বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আবুল কাসেম নোমানী।

বিজ্ঞাপন
banner

প্রধান অতিথির বক্তব্যে তিনি কুরআন-সুন্নাহ ভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা ও আকাবিরে দেওবন্দের আদর্শ, উম্মাহর ঐক্য এবং কওমী মাদরাসার অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহমাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল উলূম দেওবন্দের আহলে শূরা মাওলানা হাসান মাহমুদ রাজস্থানী, বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান, ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, হাটহাজারী মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী কিফায়াতুল্লাহ।

পরিষদের মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মুফতী গোলামুর রহমান ও মুফতী আবদুল্লাহ ইয়াহইয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের নির্বাহী সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী।

এছাড়াও বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামীদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া, মুফতী রশীদ বিন ওয়াক্কাস, মুফতী আব্দুল হাই, মাওলানা রুহুল আমীন, মাওলানা হামিদুল ইসলাম ও মুফতী আবদুশ শাকুর প্রমুখ।

বৃহস্পতিবার বাদ যোহর থেকে আছর পর্যন্ত চলা এ সম্মেলনে খুলনা বিভাগের ১০ টি জেলার শত শত মাদরাসা থেকে বিপুল সংখ্যক উলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222