‘ওপেন ওয়ার’, পাকিস্তান সীমান্তে ঢুকে পড়ার দাবি তালেবানের

by Abid

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত উত্তেজনা এখন রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নিয়েছে। সোমবার তালেবানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাঈম ওয়ার্দাক দাবি করেছেন, তাদের বাহিনী সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে পড়েছে এবং সেখানে পাকিস্তানি সেনাদের সাথে ‘তীব্র লড়াই’ চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তারা পাকিস্তানি ভূখণ্ডের আরও গভীরে অগ্রসর হবেন। তবে এই দাবির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে সোমবার সীমান্ত সংঘর্ষ ও বিমান হামলা পঞ্চম দিনে গড়িয়েছে। কাবুলের বাসিন্দারা জানিয়েছেন, রবিবার রাতে টানা চতুর্থবারের মতো রাজধানীর বিভিন্ন স্থানে পাকিস্তানি যুদ্ধবিমান হামলা চালিয়েছে। সোমবার সকালেও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সূত্রমতে, পাকিস্তানি বাহিনী যুদ্ধবিমান ও ড্রোনের সাহায্যে কাবুলসহ বেশ কয়েকটি প্রদেশে তালেবান সামরিক স্থাপনা এবং বাগরাম বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা পরিচালনা করছে।

বিজ্ঞাপন
banner

এই লড়াইয়ে উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। তালেবান জানিয়েছে, শনিবার রাতের লড়াইয়ে ৩২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, আফগানিস্তানের অভ্যন্তরে ৪৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে তারা ৪১৫ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছেন। এছাড়া ১৮৫টি তালেবান ট্যাংক ও সামরিক যান ধ্বংস করার দাবিও করেছে পাকিস্তান। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় পুরো সীমান্ত অঞ্চল এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।

সূত্র: আমু নিউজ

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222