যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের চালানো নজিরবিহীন পাল্টা আক্রমণে এ পর্যন্ত ১ হাজার ৯২৯ জন ইসরায়েলি নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৮ মার্চ) ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৭ জন আহত ব্যক্তি চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে ৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ৪২ জনের অবস্থা গুরুতর। বাকিদের আঘাত তুলনামূলক কম হলেও ইরানের এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে পুরো ইসরায়েলজুড়ে ব্যাপক হতাহত ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত বর্তমানে এক ভয়াবহ রূপ নিয়েছে, যার ফলে ইসরায়েলের চিকিৎসা ব্যবস্থার ওপর প্রবল চাপ সৃষ্টি হয়েছে।
টিএইচএ/
