দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানবেন যেভাবে

by Abid

মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে তৈরি হওয়া জনভোগান্তি কমাতে নতুন এক ডিজিটাল সমাধান নিয়ে এসেছেন তরুণ প্রকৌশলী সজিব খান। তার উদ্ভাবিত ‘তেল কই’ নামক একটি বিশেষ অ্যাপের মাধ্যমে এখন সাধারণ মানুষ ঘরে বসেই জানতে পারবেন কোন পাম্পে তেল পাওয়া যাচ্ছে এবং কোথায় ভিড় কম। পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং তেল না পেয়ে ফিরে যাওয়ার মতো নিত্যদিনের ভোগান্তি লাঘবে এই প্রযুক্তিগত উদ্ভাবনটি চালক ও সাধারণ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সময়োপযোগী এই অ্যাপটি তৈরি করেছেন তরুণ প্রযুক্তিবিদ সজিব খান, যিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘পাঠাও লিমিটেড’-এ ডেটা অ্যানালাইটিকস ও এআই অটোমেশন প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। ‘তেল কই’ মূলত একটি ওয়েব-ভিত্তিক অ্যাপ, যা স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটার—যেকোনো ডিভাইস থেকে সহজেই ব্যবহার করা সম্ভব। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন কোন পেট্রোল পাম্পে বর্তমানে তেলের মজুত আছে এবং কোথায় শেষ হয়ে গেছে। এছাড়া নির্দিষ্ট পাম্পে গাড়ির লাইনের দৈর্ঘ্য বা ভিড় কেমন, সে সম্পর্কেও একটি স্বচ্ছ ধারণা পাওয়া যাবে।

বিজ্ঞাপন
banner

এটি একটি কমিউনিটি-বেসড প্ল্যাটফর্ম হিসেবে ডিজাইন করা হয়েছে, যার ফলে চালক বা ব্যবহারকারীরা নিজেরাও কোনো পাম্পের তেলের বর্তমান অবস্থা বা দাম সম্পর্কে তথ্য যুক্ত করতে পারেন। এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইতোমধ্যে সারা দেশের প্রায় ২৮৭টি পেট্রোল পাম্পের তথ্য অ্যাপটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে জেন-জি (Gen-Z) প্রজন্মের তরুণরা প্রযুক্তির মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানে বেশ সক্রিয় ভূমিকা পালন করছে। ‘তেল কই’ অ্যাপের পাশাপাশি চাঁদাবাজি রোধে ‘চান্দাওয়াচ’ এবং রমজানে ইফতারের খোঁজ দিতে ‘বিরিয়ানি দিবে’-এর মতো উদ্ভাবনী অ্যাপগুলো এর উজ্জ্বল উদাহরণ হিসেবে সামনে এসেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222