হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: আইজিপি

by Fatih Work

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। আইজিপি জানান, হাদি হত্যা মামলার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সচল রাখতে কূটনৈতিক পর্যায়ে জোরালো তৎপরতা চলছে। একই সঙ্গে সন্ত্রাসীদের একটি তালিকা প্রণয়ন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই সাঁড়াশি অভিযান শুরু হবে।

বিজ্ঞাপন
banner

পুলিশের শীর্ষ এই কর্মকর্তা বাহিনীটির সদস্যদের উদ্দেশে বলেন, পুলিশের পক্ষ থেকে কেউ যেন অতি উৎসাহী হয়ে কোনো কাজ না করেন। পুলিশকে পূর্ণাঙ্গভাবে ন্যায়বিচারের স্বার্থে কাজ করতে হবে এবং বিশেষ করে মব জাস্টিস বা মব সন্ত্রাস নির্মূলে পুলিশকে সর্বোচ্চ উদ্যোগী হতে হবে। আইজিপি পদে দায়িত্ব দেওয়ায় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ধন্যবাদ জানিয়ে মো. আলী হোসেন ফকির ঘোষণা করেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে এখন থেকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাদি হত্যার প্রধান আসামিদের ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আইএসপিআর আরও জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁ এলাকা থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। এই সফল অভিযানের পর এখন তাদের দেশে এনে বিচারের সম্মুখীন করার প্রক্রিয়াটিই সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222