আফগানে প্রকাশ্য শাস্তি কার্যকর, কমেছে অপরাধপ্রবণতা

by Abid

আফগানিস্তানে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি মানুষকে বিভিন্ন অভিযোগে প্রকাশ্যে শাস্তি বা বেত্রাঘাত করা হয়েছে। আফগানিস্তান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উঠে এসেছে যে, শাস্তির আওতাভুক্ত এই ব্যক্তিদের মধ্যে ২৯১ জন নারী ছিলেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ৫৬৭ জনকে, ২০২৫ সালে ১,১১০ জনকে এবং ২০২৬ সালের প্রথম দুই মাসেই ৩৩২ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত বা শাস্তির আওতায় আনা। জাতিসংঘ তাদের সাম্প্রতিক প্রতিবেদনেও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

সাধারণত দণ্ডিত ব্যক্তিদের কারাগারে পাঠানোর আগে প্রকাশ্যে ৩৯টি করে বেত্রাঘাত করা হয়। পুরুষদের ক্ষেত্রে মূলত চুরি, মাদক ব্যবসা, মাদক সেবন এবং জুয়া খেলার অভিযোগে এই সাজা দেওয়া হয়। অন্যদিকে, নারী, শিশু এবং এলজিবিটি+ সম্প্রদায়ের ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং ইসলামি আইন বহিরভূত অনৈতিক কজের মতো অভিযোগে এই শাস্তি কার্যকর করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীদের মধ্যে এ ধরনের প্রকাশ্য শাস্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। খোস্ত প্রদেশের এক বাসিন্দা জানান, ইসলামের বিধান অনুযায়ী প্রকাশ্যে বেত্রাঘাত ও মৃত্যুদণ্ড কার্যকর হওয়াতে আপরাধের হার কমেছে। নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে উঠছে।উল্লেখ্য যে, পুনরায় ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত তালেবান মোট ১২টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222