পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

by Abid

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির ডামাডোলের মধ্যেই এশীয় অঞ্চলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ (THAAD) সরিয়ে নেওয়ার পরিকল্পনার খবরের ২৪ ঘণ্টা পার হতে না হতেই জাপান সাগরে পরপর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং।

শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এর কাছাকাছি এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় বলে জাপানের কোস্টগার্ড এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
banner

গত দুই দশক ধরে জাপান সাগর, পূর্ব চীন সাগর ও কোরীয় প্রণালীতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়মিত ঘটনা হলেও, একযোগে এতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বিরল বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বেপরোয়া এই সামরিক কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে দেশটির ওপর জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও কিম জং উন প্রশাসন তা বরাবরই উপেক্ষা করে আসছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পিয়ংইয়ং-এর এই উস্কানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে এবং তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন।

এদিকে, উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা থেকে মিত্র দক্ষিণ কোরিয়াকে সুরক্ষা দিতে ১০ বছর আগে সেখানে ‘টার্মিনাল হাই-অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স’ বা থাড মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় ওয়াশিংটন সিউলকে জানিয়েছে যে, তারা সেখান থেকে থাড সরিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার দৈনিক ‘জুংআং’-এর এক প্রতিবেদনে দেশটির প্রেসিডেন্ট লি জায়ে মিউং ওয়াশিংটনের এই সিদ্ধান্তে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়া থেকে এই প্রতিরক্ষা কবচ সরে যাওয়ার সংকেত পাওয়ার পরপরই কিম জং উনের পক্ষ থেকে এই বড় ধরনের ক্ষেপণাস্ত্র মহড়া সরাসরি সিউল ও ওয়াশিংটনের প্রতি একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222