বেফাকে জামিয়া সাঈদিয়া কারিমিয়া ও উম্মে হানি মহিলা মাদ্রাসার সাফল্য

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) প্রকাশ করেছে ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল। এতে বরাবরের মতোই সারাদেশের শীর্ষ মাদ্রাসাগুলোর তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সাঈদিয়া কারিমিয়া ও সাঈদিয়া উম্মে হানি মহিলা মাদ্রাসা।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবারের কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়া সাঈদিয়া কারিমিয়ার ৭০ জন এবং উম্মে হানি মহিলা মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান অর্জন করেছে। সংশ্লিষ্টরা এ সাফল্যকে মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন
banner

হযরত পীর সাহেব চরমোনাইয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ দুই প্রতিষ্ঠানের নির্বাহী মুহতামিম ও অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, “আল্লাহর মেহেরবানীতে শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক তত্ত্বাবধান এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে এ সফলতার ধারা আরও ঊর্ধ্বমুখী হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে নিয়মিত তদারকি, মানসম্মত পাঠদান এবং শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যার ইতিবাচক ফলাফল ইতোমধ্যে দৃশ্যমান।

উল্লেখ্য, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তিনি অত্যন্ত নিবেদিতভাবে প্রতিষ্ঠান দুটি পরিচালনা করে যাচ্ছেন।

এদিকে, ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত জামিয়া সাঈদিয়া কারিমিয়ার দুই বছর মেয়াদি ইফতা বিভাগ ও এক বছর মেয়াদি আদব বিভাগের শিক্ষার্থীরাও নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, যা প্রতিষ্ঠানটির সামগ্রিক শিক্ষার মানকে আরও উজ্জ্বল করেছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222