হজমের সমস্যা কমাতে উপকারী যেসব ফল

by naymurbd1999@gmail.com

খাওয়াদাওয়ায় অনিয়ম হলেই পেট ভার, অস্বস্তি বা হজমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে প্রচণ্ড গরমে এ ধরনের সমস্যা আরো বেড়ে যায়। একসঙ্গে বেশি বা ভারী খাবার খেলেও হজমে গোলমাল হতে পারে। তবে সমস্যা যদি খুব বেশি বেড়ে যায়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আর যদি মনে হয় সাধারণ হজমের সমস্যা, তাহলে কয়েক দিন খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে দেখতে পারেন। তেল-মসলা কম, হালকা ও সেদ্ধ খাবার এবং পরিমিত খাবার অনেক সময়ই উপকার দেয়। পাশাপাশি খাদ্যতালিকায় কিছু ফল রাখলে হজম ভালো হয়, কারণ এগুলোতে থাকা ফাইবার ও প্রাকৃতিক এনজাইম পেটের সমস্যা কমাতে সাহায্য করে। চলুন, জেনে নিই কোন কোন ফল উপকারী হতে পারে।

বিজ্ঞাপন
banner

আনারস:
আনারসে থাকে ব্রোমেলিন নামের একটি এনজাইম, যা প্রোটিন হজমে সহায়তা করে। সাধারণত প্রোটিন জাতীয় খাবার হজম হতে সময় নেয়, তাই খাবারের পর অল্প আনারস খেলে হজম সহজ হয়। এ ছাড়া ব্রোমেলিনে প্রদাহনাশক গুণও রয়েছে, যা অন্ত্রের অস্বস্তি কমাতে সাহায্য করে।

কিউই:
কিউই ফলে অ্যাক্টিনিডিন নামের এনজাইম থাকে, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। এ ছাড়া কিউইতে থাকা প্রিবায়োটিক উপাদান অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়, ফলে হজম প্রক্রিয়া আরো উন্নত হয়।

পেঁপে:
পেঁপেতে রয়েছে প্যাপেইন নামের এনজাইম, যা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। এর সঙ্গে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখতে সহায়ক। নিয়মিত অল্প পেঁপে খেলে হজমের সমস্যা ও পেট ফাঁপা কমে এবং শরীরও ভালো থাকে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222