স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

by Abid

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় দিবসটি পালন করবে দলটি।

বিজ্ঞাপন
banner

কর্মসূচির শুরুতে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একইদিন ভোরে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির পক্ষ থেকে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হবে। স্মৃতিসৌধ থেকে ফিরে ঢাকার জিয়া উদ্যানে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রীসহ দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা। সেখানে ফাতেহা পাঠ ও জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার (২৫ মার্চ) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির পূর্বনির্ধারিত আলোচনা সভাটির সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণে সভাটি পিছিয়ে আগামী শুক্রবার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় একই স্থানে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও দেশের বরেণ্য ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222