খুলনার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আগামী শনিবার (২৮ মার্চ ২০২৬) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
আল্লামা মুফতী গোলাম রহমান (রহ.) প্রতিষ্ঠিত এবং মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া কর্তৃক পরিচালিত এ মাদরাসায় বিভিন্ন বিভাগে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জামি’আর মুহতামিম এবং জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, মাদরাসার নূরানী, নাজেরা, হিফজ, কিতাব বিভাগ (ইবতিদাইয়্যাহ/৫ম শ্রেণী থেকে তাকমীল/দাওরায়ে হাদীস পর্যন্ত) এবং ইফতা বিভাগসহ বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অভিভাবকসহ মাদরাসা অফিসে যোগাযোগ করে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষ আরও জানায়, শিক্ষার্থীদের নৈতিকতা, আদব-আখলাক এবং কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা প্রদানের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। যোগ্য ও অভিজ্ঞ উসতাযদের তত্ত্বাবধানে সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে পাঠদান পরিচালিত হবে বলেও উল্লেখ করা হয়।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে মাদরাসা অফিসে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া মোবাইলে যোগাযোগ করা যাবে— 01711-325114, 01913-599134
হাআমা/
