নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘আল-মাদরাসাতুল ইসলামিয়া আফসারুল উলূম’ (তালতলা মাদরাসা)-য় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার (২৮ মার্চ) থেকে কিতাব বিভাগ, হিফজুল কুরআন, নাজেরা ও নূরানী বিভাগে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি প্রক্রিয়া শুরু হয়। মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, কিতাব বিভাগে জামাতে তাকমিল (দাওরায়ে হাদীস) পর্যন্ত বিশেষ সুযোগ-সুবিধাসহ ভর্তি নেওয়া হচ্ছে। বিশেষ করে দাওরায়ে হাদীসের ছাত্রদের জন্য বিনামূল্যে আবাসন, পড়াশোনা এবং কিতাব প্রদানের পাশাপাশি যোগ্যতা অনুযায়ী বোর্ড পরীক্ষার সনদের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটির শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ইলম ও আদবে গড়ে তুলতে কিতাব বিভাগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কিতাবসমূহ দক্ষতার সাথে আয়ত্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের আরবী, ইংরেজি, উর্দু ও প্রমিত বাংলায় সাবলীল কথোপকথনে অভ্যস্ত করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের।
এছাড়া আরবী, বাংলা ও ইংরেজিতে সুন্দর হস্তলিপি অর্জন এবং সাহিত্যচর্চায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে বিশেষ প্রশিক্ষণ ও দিকনির্দেশনা। শিক্ষা সমাপনীর পর শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন স্থানে খেদমতের (কর্মসংস্থান) ব্যবস্থা করারও উদ্যোগ নিয়েছে মাদরাসাটি।
আগ্রহী অভিভাবকদের ডি.এন রোড, তালতলা, পাগলা এলাকায় অবস্থিত মাদরাসা কার্যালয়ে সরাসরি অথবা মোবাইল ফোনে যোগাযোগ করে ভর্তি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ: ঠিকানা: ডি.এন রোড, তালতলা, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
মোবাইল: 01715-362244, 01911-944355, 01923-856102
টিএইচএ/
