শাপলা চত্বর হত্যা মামলায় পুলিশের সাবেক ডিআইজি মণ্ডল গ্রেফতার

by hsnalmahmud@gmail.com

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের ওপর চালানো নৃশংস হত্যাযজ্ঞের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
banner

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা ও হত্যা মামলায় আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডিতে তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা গেছে, আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি একসময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন।

এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, শাপলা চত্বর হত্যাযজ্ঞে অভিযুক্ত পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে হেফাজতের পক্ষ থেকে তার দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল জলিল মণ্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222