চরমোনাই মাহফিলে পীর সাহেবের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের মতবিনিময়

by Abid

দেশের অন্যতম বৃহৎ চরমোনাই মাহফিলে অংশ নিতে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বরিশালের চরমোনাই য়ে পৌঁছেছে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মাহফিল প্রাঙ্গণে এনসিপি নেতাদের আগমনকে ঘিরে উপস্থিত মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল লক্ষ্য করা গেছে। এদিন ফজরের নামাজের পর চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বয়ান পেশ করেন। বয়ান শেষে তিনি এনসিপি প্রতিনিধিদলের সঙ্গে এক সংক্ষিপ্ত ও তাৎপর্যপূর্ণ ঘরোয়া মতবিনিময় সভায় মিলিত হন।

বিজ্ঞাপন
banner

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মতবিনিময় সভায় দেশের চলমান সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং জনসম্পৃক্ত রাজনীতির প্রয়োজনীয়তার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানান, এনসিপির নেতৃবৃন্দ মাহফিলে অংশগ্রহণের পাশাপাশি পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা আব্দুল কাদের এবং জাতীয় ছাত্রশক্তির নেতা যোবায়ের হোসেনসহ আরও অনেকে।

এনসিপির প্রতিনিধি দলটি সারাদিন চরমোনাই দরবারে অবস্থান করবেন এবং মাহফিলের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন বলে জানা গেছে। বিশেষ করে বাদ জোহর মাহফিলের মূল মঞ্চে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য দেওয়ার কথা রয়েছে, যা নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উদ্দীপনা বিরাজ করছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222