ট্যারান্টের যাবজ্জীবন দণ্ডই বহাল

ক্রাইস্টচার্চ মসজিদ হামলা

by naymurbd1999@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক :: ক্রাইস্টচার্চ মসজিদ হামলার আসামী বাঁচার জন্য ব্রেন্টন ট্যারান্ট আবেদন করেছিলেন। তার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে ভয়াবহ হামলায় ৫১ জন মুসল্লিকে হত্যা করা অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ উগ্রবাদী ব্রেন্টন ট্যারান্টের দণ্ডের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে দেশটির আদালত। এই হামলায় শিশু, নারী ও বৃদ্ধসহ মোট ৫১ জন নিহত হন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন
banner

নিউজিল্যান্ডের আদালতের নথি অনুযায়ী, বৃহস্পতিবার আদালত জানায় ট্যারান্টের আপিল সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি ২০২০ সালে যাবজ্জীবন কারাদণ্ড পান, যেখানে কোনো প্যারোলের সুযোগ রাখা হয়নি।

ট্যারান্ট পরে আপিল করেন এবং দাবি করেন যে কারাগারের অমানবিক ও মানসিক নির্যাতনমূলক পরিবেশের কারণে তিনি দোষ স্বীকারের সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। কিন্তু আদালত তার এই দাবি প্রত্যাখ্যান করে।

আদালত জানায়, তার দোষ স্বীকার ছিল স্বেচ্ছায় এবং এতে কোনো ধরনের চাপ বা জোর প্রয়োগ করা হয়নি। বিচারকরা আরও বলেন, তার মানসিক অবস্থার বিষয়ে কারা কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের মূল্যায়নের সঙ্গে তার বক্তব্য মিল নেই।

আদালত স্পষ্ট করে জানায়, ঘটনার বাস্তবতা নিয়ে কোনো বিতর্ক নেই এবং আইনের দৃষ্টিতে তার কোনো গ্রহণযোগ্য প্রতিরক্ষা নেই।

ভুক্তভোগীদের পরিবার ও তাদের আইনজীবীরা আদালতের এই রায়কে স্বস্তিদায়ক হিসেবে বর্ণনা করেছেন। তাদের মতে, নতুন করে বিচার হলে পরিবারগুলো আবারও সেই ভয়াবহ ঘটনার মানসিক যন্ত্রণার মধ্যে পড়ত।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222