ইলম অর্জনের পথে ধৈর্য ও একাগ্রতা জরুরি: মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

by hsnalmahmud@gmail.com

ইলম অর্জনের পথে ধৈর্য, একাগ্রতা ও তাকওয়া অবলম্বন করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও নন্দিত ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী (হাফি.)।

আজ রবিবার (৫ এপ্রিল ২০২৬) মুফতী গোলাম রহমান (রহ.) প্রতিষ্ঠিত এবং মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া কর্তৃক পরিচালিত “জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা”-তে সহীহ বুখারীর দরস প্রদানকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়ার আহ্বানে আজ বাদ মাগরিব তিনি সহীহ বুখারীর দরসে উপস্থিত হয়ে ইলমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।

বক্তব্যে তিনি বলেন, ইলম মানুষের জীবনকে আলোকিত করে এবং দুনিয়া ও আখিরাতে সফলতার পথ উন্মুক্ত করে। কুরআন ও হাদীসের আলোকে তিনি তুলে ধরেন, আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেন, তাদের মর্যাদা অন্যদের তুলনায় অনেক বেশি।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইলম অর্জনের পথে ধৈর্য, একাগ্রতা ও তাকওয়া অবলম্বন করা অত্যন্ত জরুরি।

মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আরও বলেন, শুধু ইলম অর্জনই যথেষ্ট নয়; বরং সেই ইলম অনুযায়ী আমল করা এবং তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই প্রকৃত সফলতা। উলামায়ে কেরামের জীবন থেকে উদাহরণ তুলে ধরে তিনি শিক্ষার্থীদের ইলমের প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।

দরসে উপস্থিত উলামায়ে কেরাম, শিক্ষক ও শিক্ষার্থীরা মনোযোগ সহকারে তার নসিহত শ্রবণ করেন এবং তা নিজ নিজ জীবনে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222