২৮ এপ্রিল ২০২৬-এর সালাতের সময়সূচি

by Tahsan Arif

নিজস্ব প্রতিবেদক :: সালাত আদায়ে সযত্ন হতে হবে। হাদিসে সময়মমতো সালাতা আদায়ের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। হজরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ও দিনে পালাক্রমে ফেরেশতাগণ তোমাদের কাছে আসতে থাকে। ফজর ও আসরের সময় তারা একত্রিত হয়। অতঃপর যারা তোমাদের কাছে ছিল তারা আকাশে উঠে যায়। আল্লাহ তোমাদের সম্পর্কে ভালোভাবেই জানেন। তবুও তিনি ফেরেশতাদের জিজ্ঞেস করেন, তোমরা আমার বান্দাদের কী অবস্থায় রেখে এসেছো? তারা বলে, আমরা যখন তাদের রেখে এসেছি তারা নামাজরত ছিল এবং আমরা যখন তাদের কাছে পৌঁছি তখনও তারা নামাজরত ছিল। (সহিহ বুখারি: ৫৫৫)

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ৯-১০ জিলকদ ১৪৪৭, ১৫ বৈশাখ ১৪৩৩-এর পাঁচ ওয়াক্ত সালাতের সময়সূচি নিচে দেওয়া হলো—

বিজ্ঞাপন
banner

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার সালাতের সময়সূচি:

ফজরের সময় শুরু— ৪টা ৭ মিনিট। শেষ—৫টা ২৬ মিনিট।

জোহরের সময় শুরু— ১১টা ৫৭ মিনিট। শেষ—৪টা ৩০ মিনিট।

আসরের সময় শুরু (হানাফি)— ৪টা ৩১ মিনিট। শেষ—৬টা ২৫ মিনিট।

আসরের সময় শুরু (শাফেয়ী)— ৩টা ২২ মিনিট। শেষ—৬টা ২৫ মিনিট।

মাগরিবের সময় শুরু— ৬টা ২৮ মিনিট। শেষ—৭টা ৪৫ মিনিট।

এশার সময় শুরু— ৭টা ৪৬ মিনিট। শেষ—৪টা ২ মিনিট।

সালাতের নিষিদ্ধ সময়:

সূর্যোদয়কালীন—৫টা ২৭ মিনিট থেকে ৫টা ৪১ মিনিট।

মধ্য দুপুর—১১টা ৫১ মিনিট থেকে ১১টা ৫৬ মিনিট।

সূর্যাস্তকালীন—৬টা ১০ মিানট থেকে ৬টা ২৫ মিনিট।

নফল সালাতের সময়সূচি:

তাহাজ্জুদের সময় শেষ—৪টা ২ মিনিট।

ইশরাকের সময় শুরু—৫টা ৪২ মিনিট। শেষ—১১টা ৫০ মিনিট।

চাশতের সময় শুরু—৮টা ৪৬ মিনিট। শেষ—১১টা ৫০ মিনিট।

সূত্র: মুসলিম বাংলা

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222