নিজস্ব প্রতিবেদক :: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গ্রেফতার হয়েছেন ৫৬ জন। অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে চালানো হয় এ অভিযান। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানা এলাকার ৪ জন, শেরেবাংলা নগরের ২ জন, মোহাম্মদপুরের ২৭ জন, আদাবরের ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার ৬ জন ও হাতিরঝিল থানা এলাকার ১০ জন।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও জানানো হয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে; তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
