ঢাকার ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

by Abid

রাজধানী ঢাকার নির্দিষ্ট ১১টি ফিলিং স্টেশনে আগামীকাল মঙ্গলবার থেকে মোটরসাইকেলে জ্বালানি সংগ্রহের জন্য ‘ফুয়েল পাস’ প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জ্বালানি ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও আধুনিক করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্দেশনা অনুযায়ী রাজধানীর যে ১১টি স্টেশনে এই নিয়ম কার্যকর হবে সেগুলো হলো মতিঝিল শাপলা চত্ত্বরের করিম অ্যান্ড সন্স, মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ, উত্তরার এয়ারপোর্ট সংলগ্ন মাসুদ হাসান ফিলিং স্টেশন, তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সততা এন্ড কোম্পানী এবং শহিদ তাজউদ্দিন আহম্মেদ সরণির মেসার্স কামাল ট্রেডিং এজেন্সী। এছাড়া মিরপুরের সেকশন-১৪ এলাকার মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, গাবতলীর মেসার্স এস.পি ফিলিং স্টেশন লিমিটেড, তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশন (মেঘনা পেট্রোলিয়াম), উত্তরার সেবা গ্রীন ফিলিং স্টেশন, মিরপুর-০২ এর স্যাম এসোসিয়েটস এবং কালশী রোডের সুমাত্রা ফিলিং স্টেশনে ফুয়েল পাস ছাড়া কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না।

বিজ্ঞাপন
banner

এদিকে মন্ত্রণালয় থেকে যানবাহনের রেজিস্ট্রেশন সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনের জন্য এখন থেকে ‘ঘ’ সিরিজ উন্মুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে, এর আগে গত রবিবার ক, খ এবং গ সিরিজের গাড়ি রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়েছিল। গ্রাহক ভোগান্তি কমাতে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে বিআরটিএ-এর এই কার্যক্রমের পরিধি পর্যায়ক্রমে আরও বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। মোটরসাইকেল চালকদের ভোগান্তি এড়াতে দ্রুত নির্ধারিত প্রক্রিয়ায় ফুয়েল পাস সংগ্রহ করার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222