দেশে ফিরলেন ড. ইউনূস

by Masudul Kadir

৩৬ নিউজ ডেস্ক ::ফ্রান্স ও নেদারল্যান্ডস সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৫ জুন) দেশে ফিরে গতকাল রোববার (৭ জুন) রাজধানীর মিরপুরে নিজ কার্যালয়ে যোগ দেন তিনি।

গত ২৭ মে প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রফেসর ইউনূস। প্যারিস থেকে আমস্টারডাম পৌঁছান গত ৩১ মে। সেখানে সামাজিক ব্যবসা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যুব উন্নয়ন খাতে সহযোগিতা নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন প্রফেসর ইউনূস। এরপর নেদারল্যান্ডস সফরেও প্রফেসর ইউনূস একাধিক বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন
banner

এ সফরে প্রফেসর ড. ইউনূসের সঙ্গে আরও ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ ও ওয়াই ওয়াই ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা সজীব এম খায়রুল ইসলাম।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222