সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল চূড়ান্তে ইসির সভা আজ

by Fatih Work

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আজ সোমবার (৬ এপ্রিল) ১১তম কমিশন সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিতব্য এই সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল চূড়ান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আইনি বাধ্যবাধকতা অনুযায়ী সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার নিয়ম রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের পর ১৩ ফেব্রুয়ারি ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সেই হিসেবে আগামী ১৪ মে’র মধ্যে নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা থাকলেও কমিশন এপ্রিলেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে আগ্রহী।

বিজ্ঞাপন
banner

এবারের কমিশন সভায় আলোচনার জন্য মোট পাঁচটি প্রধান আলোচ্যসূচি রাখা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন এবং এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি। এছাড়াও সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনি সামগ্রী সংরক্ষণ বিষয়ে রিটার্নিং অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের বিষয়টি অবহিত করা হবে। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের অবশিষ্ট দুটি আসনের নির্বাচনের প্রস্তুতি এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনাও এই সভার অন্যতম অংশ।

কমিশন সূত্রে আরও জানা গেছে, নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মামলা এবং নির্বাচন পরবর্তী সময়ে দায়ের করা বিভিন্ন নির্বাচনি দরখাস্ত বিষয়ে কমিশনকে বিস্তারিত অবহিত করা হবে। এছাড়া দায়িত্ব পালনকালে আহত ও নিহত নির্বাচনি কর্মকর্তাদের ক্ষতিপূরণ বিষয়ে ইতোপূর্বে প্রণীত নীতিমালার বাস্তবায়ন ও বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হবে। সবশেষে বিবিধ বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি ঘটার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় অন্যান্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222